রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু চালক ও সহকারী ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শী জানান, আমরা দোকানের সামনে দাাঁড়ানো ছিলাম। গাড়িটা বড় ফেরিতে ওঠার সময় সবাই বলল যে বাসের যাত্রীদের নামিয়ে দাও। তখন সব যাত্রী নেমে গেল। শুধু ড্রাইভার ও হেলপার ছিল। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করেছেন পারেননি। পরে র্যাম ভেঙে পড়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, আমি সকাল ৯টা ৩০-এ কল পেয়ে এসেছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছে যে বাস থেকে সব যাত্রী নেমে গিয়েছে।
পড়ুন: দৌলতদিয়ায় ফেরিঘাটে নদীতে পড়ল যাত্রীবাহী বাস
আর/


