বিজ্ঞাপন

ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ ২০২৬’

টাঙ্গাইলের ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ই-স্পোর্টস ও তথ্যপ্রযুক্তিভিত্তিক উৎসব ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ ২০২৬’। ঘাটাইল গেমিং এরিনার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রযুক্তিনির্ভর ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উৎসব স্থানীয় গেমিং ও আইসিটি অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি অনলাইন গেম PUBG Mobile ও eFootball-কে কেন্দ্র করে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন। প্রথম দিনে অনুষ্ঠিত হয় PUBG Mobile প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় eFootball প্রতিযোগিতা।

PUBG Mobile প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টিম ইলেভেন অফিসিয়াল’ এবং রানার-আপ হয় ‘টিম এনক্সিয়াস ই-স্পোর্টস’।
অন্যদিকে eFootball প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন খালিদ হাসান তানজিল এবং রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন সাব্বির সিনহা। প্রতিযোগিতাগুলো ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, ফাইবার অ্যাট হোমের মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সাইদ ফারুকী, রাজিবুল হক ভূঁইয়া, খাইয়ুম ফারভেজ এবং রেজাউল আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহান কলি, সোনালী ব্যাংক পিএলসির ঘাটাইল শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম, এম.আই. ইন্টারন্যাশনালের কর্ণধার আওয়াল হোসেন খান, রান অনলাইনের স্বত্বাধিকারী ফারজানা জাহান, ক-খ কম্পিউটার টাঙ্গাইল শাখার প্রধান উৎপল দত্ত এবং ক-খ কম্পিউটারের পরিচালক মাসুদ রানা।

অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে মাদকমুক্ত, প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইনভিত্তিক কর্মসংস্থান ও আয়ের সুযোগ কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাইল গেমিং এরিনার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. ইমরুল কায়েস রাজিব। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জাহিদুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মাহাবুব হাসান সাহাল।

প্রতিযোগিতার সার্বিক টেকনিক্যাল ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করে AIUB-এর একটি দক্ষ টিম। এছাড়া প্রযুক্তিগত ও ইন্টারনেট সাপোর্ট প্রদান করে ঘাটাইলের অন্যতম পুরোনো ও জনপ্রিয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ঘাটাইল অনলাইন’।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রযুক্তি ও ই-স্পোর্টসভিত্তিক আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা বিকাশে কাজ করে যেতে চান। এ প্রত্যয়ের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ ২০২৬’।

পড়ুন: ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত, যমুনা সেতু পশ্চিম প্রান্তে ৭ কি.মি যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন