বিজ্ঞাপন

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে গাজীপুর জেলা বিএনপি।

গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের দায় শোধ করেছিলেন। সে সময় অনেক সিনিয়র সেনা কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিক থাকলেও, কেউ দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস করেননি; যা তৎকালীন মেজর জিয়াউর রহমান করেছিলেন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষণা কেবল একটি বাক্য ছিল না, বরং তা ছিল দেশের মানুষের মনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এক অবিনাশী প্রেরণা ও আহ্বান। মূলত মেজর জিয়ার ওই ঘোষণার পরই পরাধীন ও মুক্তিপাগল বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া নিজে অংশ নিয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

ড. আসাদুজ্জামান রিপন বলেন, “জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তৎকালীন আওয়ামী সরকার অনেক চেষ্টা করেও তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। এ কারণে জিয়ার সৈনিক হিসেবে আমরা যারা বিএনপি করি, তারা সব সময় গর্ববোধ করি। যতদিন আমরা সততার সাথে দেশ ও মানুষের সেবা করতে পারব, ততদিন দেশের মানুষ বিএনপিকেই বেছে নেবে।”

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক শাফিন ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক মোতালেব হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লী, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম শিকদার (নুরু শিকদার), কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দ, মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না এবং গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে ঝাড়ফুঁকের নামে অচেতন করে ধর্ষণের অভিযোগ ইমামের বিরুদ্ধে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন