বিজ্ঞাপন

রাজধানীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুরে বাসা থেকে ফাহিমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে শাহজাহানপুরের শন্তিবাগ এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত ফাহিমুল ইসলাম রাজধানীর উত্তরখান-কাচকুরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে শান্তিবাগের একটি বাসায় শ্রী দেব নামের একজনের সঙ্গে ভাড়া থেকে বিমানবন্দর সিভিল এভিয়েশনে লোডারের কাজ করতেন তিনি।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিজ উদ্দিন মন্ডল জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শান্তিবাগের ওই বাসায় যায় পুলিশ। পরে দরজা ভেঙে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুই দিন আগে রুমমেট শ্রী দেব রাঙামাটি যায়। এর মধ্যেই শুক্রবার সকাল ৮টার দিকে ফাহিমুল ফ্যানের সঙ্গে লুঙ্গি পেঁচানো অবস্থায় একটি ছবি তুলে সেটি শ্রী দেবের কাছে পাঠায় এবং সঙ্গে লিখে দেয় ‘আমি আত্মহত্যা করছি’। তবে শ্রী দেব প্রায় এক ঘণ্টা পর মোবাইলে বিষয়টি দেখত পেয়ে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাহিমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে ফাহিমুল আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন