বিজ্ঞাপন

মার্কিন যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ওমান উপসাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে ড্রোন দিয়েও জাহাজগুলোকে তাড়া করা হয়।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ‘সামুদ্রিক দস্যুতা, নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নৌবাহিনীর বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই অভিযান চালানো হয়েছে। ইরানের নৌবাহিনীর কাদির ক্ষেপণাস্ত্র এবং নতুন শাহিদ দানা ড্রোনের সতর্কতামূলক হামলার পর সীমালঙ্ঘনকারী ডিডিজি-১০৩ ও ডিডিজি-৮ ডেস্ট্রয়ার ওমান উপসাগর ত্যাগ করে ভারত মহাসাগরের দিকে চলে যায়।’

ইরানি নৌবাহিনী আরও দাবি করে, উভচর অ্যাটাক হেলিকপ্টারবাহী মার্কিন জাহাজ ইউএসএস ত্রিপোলিকেও ওমান উপসাগর থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সতর্কতামূলক হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া পোস্টে সেন্টকম জানিয়েছে, এমন কিছু করা হলে তা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হতো।

এর আগে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, মার্কিন বাহিনী বৃহস্পতিবার (৪ জুন) রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি বাণিজ্যিক জাহাজকে বাধা দিয়েছে। ‘এম/টি ড্যাভিনা’ নামের জাহাজটি কোন দেশের তা জানা যায়নি।

এক্স পোস্টে ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস এবং ইরানকে সহায়তা প্রদানকারী জাহাজগুলোকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই থামিয়ে দেয়া হবে।

সূত্র: প্রেস টিভি

বিজ্ঞাপন

পড়ুন : যেকোনো মুহূর্তে ইরানের ইউরেনিয়াম জব্দ করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন