বিজ্ঞাপন

নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্র নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারী পাড়া এলাকা থেকে আলিফ শাহরিন (স্বাধীন) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ৩০ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় প্রাইভেট পড়ার নাম করে কাঁধে স্কুলব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

বিজ্ঞাপন

​পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ স্বাধীনের পিতা মোঃ আব্দুল জব্বার এবং মাতা মোছাঃ সুলতানা আক্তার। এর আগেও সে কয়েকবার বাড়ি থেকে চলে গিয়েছিল, তবে পরবর্তীতে নিজে থেকেই ফিরে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে কোনো প্রকার পারিবারিক ঝামেলা, মারধর বা গালাগালির ঘটনা ঘটেনি। এমনকি গত রোজার ঈদের পর তাকে বিভিন্ন জায়গায় বেড়াতেও নিয়ে যাওয়া হয়েছিল এবং সে বেশ হাসিখুশি ছিল।


​পরিবারের ধারণা, স্বাধীন সম্ভবত নিজের পরিচয় গোপন করে কোনো রেস্টুরেন্টের ওয়েটার বা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছে। সম্প্রতি তার ব্যবহৃত একটি মোবাইল নাম্বারে (+৮৮০ ১৭২৭-৩২৩০৪২) যোগাযোগ করা হলে, সে পরিচিত কণ্ঠ চিনতে পেরে কলটি কেটে দেয় এবং ফোন বন্ধ করে রাখে। ধারণা করা হচ্ছে, সে বর্তমানে Oppo A53 মডেলের একটি মোবাইল ফোন ব্যবহার করছে এবং নিজের ইচ্ছায় আত্মগোপনে রয়েছে।


​কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে উপরোক্ত ০১৬০৪-৫৯৭৬১৪ মোবাইল নাম্বারে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার অসহায় পরিবার।

পড়ুন- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন