মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ক্ষমতার বেশিরভাগই হারিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট আছে।
এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ ড্রোন কারখানা, বেশিরভাগ উৎক্ষেপণ কেন্দ্র এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র উৎপাদন এলাকা ধ্বংস করে দেয়া হয়েছে।’
রোববার সম্প্রচারিতব্য এই সাক্ষাৎকারের কিছু অংশ শুক্রবার প্রকাশ করা হয়।
ট্রাম্প বলেন, তাদের এখনও সক্ষমতা আছে, তবে তা সামান্য। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোনও আছে।’
‘আমি বলব শতাংশের হিসাবে, হয়তো তা তাদের ক্ষেপণাস্ত্রের ২১-২২ শতাংশ। এটাও অনেক, কিন্তু আমরা যখন প্রথম হামলা চালিয়েছিলাম, তখন যা ছিল, এখন আর তা নেই।’ বলেন ট্রাম্প।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার চুক্তিতে ইরান কেন এখনও রাজি হয়নি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা গর্বিত এবং এমন কিছু কাজ আছে যা তারা কখনও ভাবেনি যে তাদের করতে হবে, কিন্তু এখন তাদের তা করতে হবে। তাদের আর কোনো উপায় নেই, তবে এতে কিছুটা সময় লাগে।’ জানান মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আনাদোলু
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

