বিজ্ঞাপন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া কবরস্থান সড়কসংলগ্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ জুন বিকেলে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ, দেউলী চৌরাপাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি এইচ. এম. গোলাপ হোসেন এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর রহমান আকমাল।

২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইরাদ হাসান সরদারের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুম, যুবদল নেতা সৈকত হাসান সোহাগ, মহিলা নেত্রী নাসিমা বেগম, বিএনপি নেতা ইমরান হাসান, নিদান, নাফিজ ও আহম্মেদসহ ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পড়ুন- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন