বিজ্ঞাপন

ভৈরবে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ: হামলার ঘটনায় মামলা, গ্রেফতার নেই

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

শুক্রবার রাতে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব পৌর শহরের আমলাপাড়া ও জগন্নাথপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভৈরব রেলস্টেশনে। এ সময় উভয় পক্ষ স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে এবং স্টেশন মাস্টারের কক্ষে হামলা চালায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে ওসিসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষে দুই পক্ষের লোকজনসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।\

বিজ্ঞাপন

ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ওসি মো. সাঈদ আহমেদ বলেন, “স্টেশনে হামলার ঘটনায় আমিসহ সাতজন পুলিশ সদস্য আহত হয়েছি। এ ঘটনায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন : মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন