বিজ্ঞাপন

চিত্রাঙ্কন ও বিতর্কে বরগুনায় শিক্ষার্থীদের পরিবেশ দিবস উদযাপন

‎বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‎শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‎পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্য নিয়ে সেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে নেটওয়ার্কের সদস্য সংগঠন হিসেবে সাকো, প্রান্তজন ও ডোক্যাপ অংশ নেয়।

‎চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এতে শিশু ও কিশোর-কিশোরীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে। অন্যদিকে বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও সামাজিক দায়িত্ব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে। শেষে অর্ধ শতাধিক বৃক্ষ  বিতরণ করা হয়। 

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি চিত্ররঞ্জন শীল,  সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, শিল্পকলার চারুকলা প্রশিক্ষক মো. তৌফিক হোসেন, নৃত্য প্রশিক্ষক জিয়ান জিয়া, সাংবাদিক মহিউদ্দিন অপু, পরিবেশকর্মী আরিফুর রহমান, যুব সংগঠক হেদায়েতুল্লাহ এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না।

‎আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানান। শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকারের গাছের চারা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন