বিজ্ঞাপন

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) বিকেল ৪টায় ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান তরুন এবং সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আনন্দ র‌্যালিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন- বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন