বিজ্ঞাপন

ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

ময়মনসিংহ নগরীতে পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদক চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামেন। টিমটি শহরের কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তল্লাশি চালায়। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

​পুলিশ জানায়, জব্দ করা গাঁজার মোট ওজন প্রায় ৮০ কেজি। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই বিশাল মাদকের চালানটি কারা সেখানে এনেছিল এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্তে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

​কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে মাদক সাম্রাট মনির আটক, উদ্ধার বিপুল নগদ অর্থ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন