বিজ্ঞাপন

হরমুজ ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালীতে ‘নৌযান চলাচলে বাধা সৃষ্টির’ কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কালাস আরও বলেন, ‘এর জবাবে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো আজ ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

তিনি জানান, এই বাধা দেয়ার সাথে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ নিষেধাজ্ঞা জারি করেছে।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহ-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের তেল রফতানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করল বলেও উল্লেখ করেছেন কাজা কালাস।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

পড়ুন : আপাতত ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন