বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে শহরের রাজাঝির দীঘির পাড়স্থ সাংবাদিক ইউনিয়ন ফেনীর কার্যালয়ে এই আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা মরহুম আহমদ গণি চৌধুরীর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেন— ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের ফেনী জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, জেলা খেলাফত মজলিসের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক সমন্বয়ক ও ছাত্রদলের নেতা মো. ওমর ফারুক শুভ, নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) প্রতিনিধি জিয়া উদ্দিন এবং জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নিরাপদ সড়ক আন্দোলনের দায়িত্বশীল মোহাম্মদ সুরাইম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কার্যনির্বাহী সদস্য শহিদ ও তানজিদ শুভ, দৈনিক আমার ফেনীর নিজস্ব প্রতিবেদক কামরুল আরেফিন, দৈনিক সময়ের রেখার প্রতিনিধি সিরাজুল হক টিপু এবং সাপ্তাহিক বৈকালীর প্রতিনিধি রায়হান কবির রাকিব।
সভাপতির বক্তব্যে সিদ্দিক আল মামুন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজ উল্যাহ আহমদী। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
পড়ুন : শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী ও জাকির খানের সুস্থতা কামনায় দোয়া


