বিজ্ঞাপন

ভৈরবে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক, মামলা দায়েরের প্রস্তুতি

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সন্ধ্যায় ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের একটি দল বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণে টোল প্লাজার সামনে রাস্তার ওপর থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি জীবন ইসলাম শিপু (২২)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বরাইপাড়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
অভিযানে তার কাছে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে গোলাপি পলিথিনের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো নীল পলিথিনে রাখা ২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। যার মোট ওজন ৪ কেজি।

এ বিষয়ে ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈশ্বরদীতে বিএনপির নেত্রীর বিরুদ্ধে জমিসহ দোকান দখলের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন