33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশ পাল্টে যাবে’

রাষ্ট্রীয় সংস্কারে বিএনপির দেয়া ৩১ দফা বাস্তবায়ন করা হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধি দেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক সেমিনারে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে কোন স্বৈরাচার সৃষ্টি হতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

বিএনপির ঘোষিত রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফা নিয়ে সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে।

সেমিনারে জামাত ইসলামসহ বিএনপি’র বিভিন্ন সম্ভাবনা ও নানা রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

রাজনৈতিক দলের নেতারা বলেন রাষ্ট্রীয় সংস্কার ও দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে।

সেমিনারের লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার যেনো আসতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেবে।

দেশ গড়ার জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে মানুষের ভাগ্য পরিবর্তনই বড় সংস্কার বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে দলের মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কারের যে কথা আসছে তা বিএনপি আগেই দিয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে এক সাথে কাজ করতে হবে। 

আরও পড়ুন: ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি
দেখুন: একদফা আর ৩১ দফায় বিএনপির তৃণমূলে চাঙাভাব 
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন