বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের করণীয় বিষয়ে মুন্সীগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।


সভায় ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ইমামদের প্রতি প্রতি শুক্রবার জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা, রোগ বিস্তারের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানানো হয়।


আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের দায়িত্ব ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ, সামাজিক বন্ধন সুসংহত রাখা এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবুদ্দীন এবং জেলার বিভিন্ন মসজিদের ইমামরা।

পড়ুন- প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন