বিজ্ঞাপন

জামালপুর সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, পতাকা বৈঠকেও মিলল না সমাধান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সকালে সীমান্তে এ ঘটনাকে ঘিরে বিজিবি, বিএসএফ ও স্থানীয়দের মধ্যে টানটান পরিস্থিতির সৃষ্টি হয়। ৩০ মিনিটের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয় জনগণ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বুধবার সকাল ৫টার দিকে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বাধা দিলে ওই ব্যক্তি সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিটের ওই বৈঠকে বিএসএফের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত নেওয়ার দাবি জানানো হলেও কোনো সমাধান হয়নি। বৈঠক শেষে বিএসএফ ওই ব্যক্তিকে নো-ম্যানস ল্যান্ডে রেখেই চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক ব্যর্থ হওয়ার পর বিএসএফ কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তিনি আবারও সীমান্তের শূন্যরেখার দিকে ফিরে যান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ ঘটনায় সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সীমান্তে এ ধরনের পুশইনের ঘটনা উদ্বেগজনক এবং বিষয়টি দ্রুত কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন