এবারের জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি দেশের অর্থনীতির আগামী এক বছরের পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরতে সংসদে যোগ দেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে সামনে রেখেই বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, এবারের বাজেট বিশেষ একটি প্রেক্ষাপটে উপস্থাপিত হচ্ছে। দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট আসছে, ফলে জনগণের প্রত্যাশাও তুলনামূলক বেশি। সেই প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনাকে গুরুত্ব দিয়েই বাজেট প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যমান সক্ষমতার আলোকে বাজেট প্রণয়ন করতে হয়েছে। একই সঙ্গে একটি দুর্বল ও নাজুক অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে রয়েছে।
পড়ুন: হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
আর/


