বিজ্ঞাপন

গাইবান্ধায় পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়িতে পান হাটি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সাথে বিএনপি-জামায়তের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
বৃহস্পতিবার (১১ জুন) সকালের দিকে পলাশবাড়ি উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান। 
স্থানীয় জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে বেশ কিছুদিন থেকেই পানহাটিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে দন্দ চলে আসছে। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। একই সূত্র ধরে আজ সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। ককটেল বিস্ফারণে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে
এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোটশিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ি-ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিকে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। এসময় ভিডিওতে হাতে দেশীয় অস্ত্র (হাসুয়া), বাঁশের লাঠি নিয়ে নারায়ে তাকবির-আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতেও শোনা যায়। একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটানো হলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষকে দিক-বিদিক ছুটতেও দেখা যায়।
অন্যদিকে পানহাটিতে থাকা দুটি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙ্গার ঘটনাও ঘটেছে।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে এবিষয়ে বিএনপির জামায়াতে নেতাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন:হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

দেখুন:জমি বিক্রি করে ৭.৫ কি. মি. জার্মান পতাকা বানালেন আমজাদ!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন