বিজ্ঞাপন

দোহারে বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার ১৮

ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন মামলার ১৮ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

আটককৃতরা হলেন- দোহার উপজেলার কাজিরচর এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম (২৬), একই এলাকার সালামের ছেলে সাজ্জাদ (২৭), শিলাকোঠা এলাকার শেখ তোতার ছেলে শেখ মিরাজ উদ্দিন (২৫), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. আকাশ (২৮), মধুরচর এলাকার মৃত সামছুল আলমের ছেলে মো. বিল্লাল হোসেন (২১), শিলাকোঠা এলাকার মজিদ মিয়ার ছেলে মো. নুহাস হোসেন ওরফে নাফিছ (২১), মধুরচর এলাকার জামাল মাদবরের ছেলে মো. হাসান (১৮), জয়পাড়া খারাকান্দা এলাকার হাসেন আলীর ছেলে নূর আমিন (২২), দক্ষিণ ইউসুফপুর এলাকার আবুল মাদবরের ছেলে লিমন আহাম্মেদ (২০), দক্ষিণ জয়পাড়া এলাকার শহিদের ছেলে হৃদয় (১৯), উত্তর জয়পাড়া কুটিবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. মুকুল (২০), একই এলাকার করম আলীর ছেলে ইমরুল হাসান মুন্নাফ (২৬), রাইপাড়ার ফুলতলা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ওরফে সাইফ (২৪), কুতুবপুর এলাকার সালাম মোল্লার ছেলে মো. মিঠুন মোল্লা (৪০), কাঠালিঘাটার ফারুক হোসেনের ছেলে মো. সালমান, ঝনকির মো. আজাহার খানের ছেলে মো. শরিফুল খান রুবেল (৪৫), মৃত আব্দুল করিম মোল্লার ছেলে বিলাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. তুহিন মোল্লা (৩৫) ও উত্তর জয়পাড়ার মোবারকের স্ত্রী মিম আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দোহারের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে আটজন মাদক ব্যবসায়ী, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, অস্ত্র আইনের পাঁচজন, সিআর ওয়ারেন্টভূক্ত চারজনসহ মোট আঠারোজন আসামিকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয় দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কও সিদ্দিক জানান, মাদক ও অস্ত্র আইন মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন