বিজ্ঞাপন

আখাউড়ার মিন্টু মিয়া বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে চলছে নানা আয়োজন ও উন্মাদনা। এরই মধ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা মিন্টু মিয়া। দীর্ঘ ২৫ বছর ব্রাজিলের সমর্থক থাকার পর সম্প্রতি দল পরিবর্তনের ঘোষণা দেন তিনি। এবার নতুন সমর্থিত দল সৌদি আরবের ৫০০ ফুট দীর্ঘ একটি পতাকা তৈরি করে প্রদর্শন করেছেন।
আখাউড়া পৌর এলাকার টানপাড়ার বাসিন্দা মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ব্রাজিল দলের সমর্থক ছিলেন। তবে সম্প্রতি নিজের অবস্থান পরিবর্তন করে সৌদি আরবকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে তিনি ৫০০ ফুট দীর্ঘ সৌদি আরবের পতাকা তৈরি করেন।
বৃহস্পতিবার খড়মপুর মাজার এলাকায় পতাকাটি প্রদর্শন করা হয়। মিন্টু মিয়ার দাবি, পতাকাটি তৈরি করতে ২০ দিনেরও বেশি সময় লেগেছে এবং এতে এক লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। পতাকা প্রদর্শনের সময় স্থানীয় সৌদি সমর্থকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম মিন্টু উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক কাউন্সিলর তকদীর হোসেন খাদেম অতিথি হিসেবে অংশ নেন।
মিন্টু মিয়া বলেন, “২৫ বছর ধরে ব্রাজিলকে সমর্থন করেছি। এখন সৌদি আরবকে সমর্থন করছি। নিজের অর্থায়নে ৫০০ ফুটের পতাকা তৈরি করেছি। এ উদ্যোগে সবার সহযোগিতা ও সমর্থন পেয়েছি।”
রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, “ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মিন্টু মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিজ্ঞাপন

দেখুনঃকালিয়াকৈরে স্কুলছাত্রীর ভিডিও টিকটকে ছড়িয়ে সম্মানহানি, আটক ২

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন