বিজ্ঞাপন

১৯৮৬ বিশ্বকাপের সেই ঘটনা সামনে আনলেন মেক্সিকো কোচ

১৯৮৬ সালের বিশ্বকাপের আয়োজক ছিল মেক্সিকো। সেবার স্বাগতিক দলের অন্যতম সদস্য ছিলেন হাভিয়ের আগুইরে। এবারও তিনি মেক্সিকো দলে, তবে ভিন্ন পরিচয়ে। ৬৭ বছর বয়সী আগুইরের ঠিকানা এবার মেক্সিকোর ডাগআউট। সেবার ফুটবলার হিসেবে, এবার কোচ হিসেবে দলকে সার্ভিস দেবেন তিনি।

বিজ্ঞাপন

আজ ২৩তম বিশ্বকাপ আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে আগুইরের নস্টালজিক হওয়ার মতো অনেক কারণ রয়েছে। তিনি তৃতীয়বারের মতো মেক্সিকোর হয়ে বিশ্বকাপে ফিরছেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাই নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি আগুইরে।

আগুইরে বলেন, ‘আমি স্পষ্টভাবে মনে করতে পারি, আমরা কী আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম সেবার (১৯৮৬ সাল)। বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে আমাদের যে আত্মবিশ্বাস ছিল—এবং তৎকালীন কোচ বোরা মিলুতোভিচ প্রতিপক্ষ সম্পর্কে আমাদের এত বেশি তথ্য দিয়েছিলেন—তাতে আমরা নিশ্চিত ছিলাম যে ম্যাচটি খারাপ হবে না।’

আজ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচের আগেও আত্মবিশ্বাসী আগুইরে। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, আজকের দিনটি আমাদের জন্য দারুণ হতে পারে। যা-ই ঘটুক না কেন, ভক্তরা আমাদের পাশে থাকবে। এটি এমন এক উৎসব হতে যাচ্ছে, যা কয়েক দশক ধরে মনে রাখা হবে। আশা করি, আমরা সেই সময়ের মতোই শুভ সূচনা করতে পারব। আমাদের খেলার ধরন বা মানসিক শক্তি নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে।’

২০২২ সালে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে মেক্সিকোর বিদায়—১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপের পর মেক্সিকোর সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল সেটি—এর পর থেকেই দল পুনর্গঠনে মনোযোগ দেন আগুইরে। তিনি চেষ্টা করেন একটি স্থিতিশীল দল গঠন করতে। তাঁর নেতৃত্বে মেক্সিকো ২০২৫ সালে কনকাকাফ নেশনস লিগ ও গোল্ড কাপ জেতে এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। সব মিলিয়ে দুর্দান্ত সময় পার করছেন আগুইরে ও তাঁর দল।

দেখুনঃচলতি মাসেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন