বিজ্ঞাপন

হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৯ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানকালে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ৩টায় প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরেছেন ২১ হাজার ৯২০ জন। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৩ হাজার ৩১১ জন।

এ পর্যন্ত পরিচালিত ১২৩টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

হজ মৌসুমে সৌদি আরবে চিকিৎসাসেবা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন হাজি। একই সময়ে দেশটিতে ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল। আর শেষ ফ্লাইটটি ছিল ২১ মে।

পড়ুন: এবারের বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন