বিজ্ঞাপন

বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার দুপুরে তিনি স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে পৌঁছানোর সময় ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে দীনেশ ত্রিবেদী ও তাঁর স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে এপ্রিলের শেষদিকে আনুষ্ঠানিকভাবে সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা-দিল্লি সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয় বলে বিভিন্ন মহলে বলা হয়। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশ সম্পর্ক স্বাভাবিক ও পুনর্গঠনের উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নরেন্দ্র মোদির সরকার, যা বেশ কিছুদিন পর ভারতের কোনো রাজনীতিবিদকে এই দায়িত্ব দেওয়ার ঘটনা।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন। ২০১২ সালে রেল বাজেটে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর দলীয় নেতৃত্বের বিরোধিতার মুখে পড়ে তিনি পদত্যাগ করেন।

পড়ুন: বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন