বিজ্ঞাপন

খুলনায় বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

খুলনা মহানগরের লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নিজ এলাকার আনিসের দোকানের সামনে অবস্থান করছিলেন রফিক। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত রফিক বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির একজন সদস্য ছিলেন। তিনি কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন- সব শ্রেণির মানুষের জন্য এবারের বাজেট: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন