বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম সপ্তাহে যে সাতটি ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

বৃহস্পতিবার থেকে মাঠে গড়িয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২টি গ্রুপে ভাগ হয়ে এই আসরে বিশ্বের শীর্ষ জনপ্রিয় দলগুলোর পাশাপাশি নতুন দেশগুলোও অংশ নিচ্ছে। বিশ্বকাপ শুরুর প্রথম সপ্তাহ থেকেই থাকছে জমজমাট লড়াই। প্রায় সব শক্তিশালী দলই মাঠে নামছে চলতি সপ্তাহে, ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচ। চলুন দেখে নেয়া যাক, প্রথম সপ্তাহের যে সাতটি ম্যাচ চোখ রাখতেই হবে খেলাপ্রেমীদের।

ব্রাজিল বনাম মরক্কো

সময়: ১৪ জুন, ভোর ৪ টা; নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এই বিশ্বকাপে তারা আন্ডারডগ নয়। অন্যদিকে ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম প্রধান দাবিদার। শক্তিশালী এই দুই দলের লড়াই দিয়েই বিশ্বকাপের শুরুতে তৈরি হবে উত্তেজনার ঝড়।

জার্মানি বনাম কুরাসাও

সময়: ১৪ জুন, রাত ১১ টা ; হিউস্টন, যুক্তরাষ্ট্র

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তাদের শক্তি ও অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে। অন্যদিকে কুরাসাও বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করবে।

স্পেন বনাম কাবো ভার্দে

সময়: ১৫ জুন, রাত ১০ টা; আটলান্টা, যুক্তরাষ্ট্র

স্পেন তাদের পরিচিত পাসিং খেলা ও কৌশল দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চাইবে। কাবো ভার্দে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

ফ্রান্স বনাম সেনেগাল

সময়: ১৭ জুন, রাত ১ টা; নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

ফ্রান্স বর্তমান রানার্স আপ দল। অন্যদিকে ফ্রান্সের তারকা সমৃদ্ধ দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সাদিও মানের সেনেগাল।

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া

সময়: ১৭ জুন, সকাল ৭ টা

কানসাস সিটি, যুক্তরাষ্ট্র

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করতে চাইবে জয় দিয়ে। লিওনেল মেসির নেতৃত্বে দলটি এখনো শক্তিশালী ফেভারিট। তবে প্রতিপক্ষকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

পর্তুগাল বনাম গণতান্ত্রিক কঙ্গো

সময়: ১৭ জুন, রাত ১১ টা; হিউস্টন, যুক্তরাষ্ট্র

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামলেও কোনোভাবেই গা ছাড়া ভাব দেখানোর সুযোগ নেই। প্রতিপক্ষ দলটিও চাইবে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়তে।

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া

সময়: ১৮ জুন, রাত ২ টা; ডালাস, যুক্তরাষ্ট্র

২০১৮ সালের সেমিফাইনালের স্মৃতি আবার ফিরিয়ে আনছে এই ম্যাচ। সেবার জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। এবার ইংল্যান্ড প্রতিশোধ নিতে মরিয়া। লুকা মদ্রিচের অভিজ্ঞতা ও ইংল্যান্ডের তরুণদের গতি নিশ্চিতভাবে এই ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলবে বলাই যায়।

পড়ুন : বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন