বিজ্ঞাপন

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে ইয়াছিন খান পলাশ (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ। ‘কাইল্যা পলাশ’ নামেই বেশি পরিচিত তিনি।

শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পশ্চিম রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে এলে এক যুবক পলাশ খানকে লক্ষ্য করে গুলি করে। সেটি তার মাথায় বিদ্ধ হয়। আহত অবস্থায় স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

গুলিবিদ্ধ পলাশ খানের বাসার সাহায্যকারী ইব্রা মিয়া জানান, তাদের বাসা পশ্চিম রামপুরায় এলাকায়। আজ তার বাসায় মিলাদের ব্যবস্থা ছিল। দুপুরে মক্কি মসজিদে জুম্মার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে গেলে এক ব্যক্তি লক্ষ্য করে গুলি করে। এরপর কয়েকজন আক্রমণকারীকে ধাওয়া দিলে দৌড়ে গিয়ে সে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পলাশকে পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, এলাকায় মিজান হত্যা মামলায় ২৫ বছর জেলে ছিল পলাশ খান। এক মাস ৮ দিন আগে জেল থেকে বের হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এরাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার মাথায় দুটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন