মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে বিজিবি টহলদল। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজন আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন: ড্র নিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
আর/


