বিজ্ঞাপন

স্বেচ্ছা রক্তদাতা-গ্রহীতা মিলনমেলা ও তরুণ রক্তদাতাদের সম্মাননা জানালো কোয়ান্টাম

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মিলনমেলা এবং তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা জানিয়েছে রক্তদান কার্যক্রমের স্বেচ্ছাসেবী সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে এসময় তাদেরকে সম্মাননা জানানো হয়। এসময় দাতা ও গ্রহীতারা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান। অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচকরা। পাশাপাশি দেশে রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এর আগে বিকেল থেকেই স্বেচ্ছা রক্তদাতা ও গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দাতা-গ্রহীতা একে অপরের সাথে পরিচিত হওয়া, ছোট ছোট গেমস আর আনন্দময় পরিবেশে ভিন্ন এক আবহ তৈরি হয়। যেখানে রক্তগ্রহীতা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা এতো সংখ্যক স্বেচ্ছা রক্তদাতাদের কাছে পেয়ে আবেগাপুত হয়ে পড়েন। মিলনমেলা পর্বটি সঞ্চালনা করেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্বেচ্ছা রক্তদাতারাও রক্তদানের মতো মহৎ এ সেবা দিতে পেরে অপার অপার্থিব আনন্দের কথা শেয়ার করেন। বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছা রক্তদাতা বিশেষ করে তরুণ দাতাদের এই সম্মাননা ও উদ্বুদ্ধায়ন আরো অসংখ্য নতুন দাতা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন