বিজ্ঞাপন

ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক থেকে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে রোববারও একই পরিমাণ অর্থ, অর্থাৎ আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে ধার করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার কোটি টাকা। ১০ হাজার কোটি টাকা সহায়তা চাওয়ার বিপরীতে আপাতত এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে।

মূলত গত ১ জুন থেকে টানা কয়েকদিন গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের চাপ সামাল দিতেই এই তারল্য সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও সহায়তা দেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। অভ্যন্তরীণ হিসাবে দেখা গেছে, ১ থেকে ৭ জুনের মধ্যে আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা, আর পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এতে বিভিন্ন শাখা ও এটিএম বুথে নগদ টাকার চাপ তৈরি হয়।

এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এবং বোর্ডের দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে দায়িত্ব দেওয়া হয়।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন