বিজ্ঞাপন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রবাসীরা ঘামঝরানো টাকা দিয়ে দেশের জন্য কাজ করছেন। তাদের মহতী উদ্দ্যোগকে স্বাগত জানাই এবং সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশা করছি। আমরা প্রবসীদের পাশে রয়েছি। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী উপরোক্ত কথাগুলো বলেন।

সোমবার দুপুরে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্দ্যোগে উপজেলা মডেল মসজিদে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আলোচনা সভা সদর ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুল মালিকের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমিনুর রশিদ শামিমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআান তেলাওয়াত করেন মাওঃ দেলোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ হৃদয়।

উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সভাপতি এমএ সামাদ,সাধারণ সম্পাদক জৈনউদ্দন বাচ্চু, দু-প্রক সভাপতি ইউসুফ কামাল,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী ইমরান আহমদ, তাজুল ইসলাম। এছাড়া সভায় পরিষদের বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মডেল মসজিদের বাগানে বৃক্ষের চারা রোপন ও বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা-মোংলা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন