মালয়েশিয়ায় সেলঙ্গার রাজ্যে পৃথক দুই অভিযানে ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ( জেআইএম)। সোমবার (১৫ জুন) সেলাঙ্গার ইমিগ্রেশন বিভাগ বাতু কেভস এলেকায় একটি রাতের বাজার (পাচার মালাম) এবং পাশে সেলায়াং বারুর একটি আবাসিক বাসস্থানে অভিযান পরিচালনা করে, নিদিষ্ট তথ্যের ভিত্তিতে।
অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩৯ জনকে গ্রেফতার করে। আটক অভিবাসীদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত,বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছে বলেন জানান কতৃপক্ষ।
অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়,বিদেশি নাগরিকদের বৈধ নথিপত্র, ভিসার শর্ত লঙ্ঘন এবং অন্যান অভিবাসন আইন সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সকলের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য অভিবাসন বিভাগের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাদের।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। মালয়েশিয়া অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থে অভিবাসী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়।
পড়ুন: ড্রয়ে শেষ ইরান-নিউজিল্যান্ড ম্যাচ
আর/


