বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীকে পুশ-ইনের বিএসএফের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে অবস্থানরত বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা স্থানীয় এক সিভিল মাঝির সহযোগিতায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

এ সময় দায়িত্ব পালনরত বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বিজিবির উপস্থিতি ও তৎপরতার কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পড়ুন- আদ্‌-দ্বীনে শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন