বিজ্ঞাপন

সৈয়দপুরে তুলার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট মাংসহাটি এলাকায় একটি তুলার মিল ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে নওশাদের মালিকানাধীন তুলার দোকান ও মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মিলে মজুদ থাকা তুলাসহ দাহ্য সামগ্রীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের ও স্হানিয়দের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে তুলার মিল, গোডাউন, একটি চায়ের দোকান, তুলা প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ বলেন, “ঘটনাস্থলে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পড়ুন- রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন