বিজ্ঞাপন

কুমিল্লা উত্তর জেলায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৪২ সদস্যের কমিটি

মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা উত্তর জেলা শাখার ৪২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

নবগঠিত এ কমিটিতে প্রভাষক ডা. জুয়েল মাহমুদকে সভাপতি, মো. আমজাদ হোসেন সুমনকে সাধারণ সম্পাদক এবং মো. আক্তার হোসেন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আবেদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মী ও মানবাধিকারকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নবনির্বাচিত সভাপতি প্রভাষক ডা. জুয়েল মাহমুদ বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সামাজিক বৈষম্য দূর করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সক্রিয়ভাবে কাজ করব। কুমিল্লা উত্তর জেলায় মানবাধিকার বিষয়ক কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।”

সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সুমন বলেন, “মানুষের ন্যায্য অধিকার আদায়, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের অঙ্গীকার। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”

সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন ভূঁইয়া বলেন, “সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করার পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার কার্যক্রম বিস্তারে গুরুত্ব দেওয়া হবে।”

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলায় মানবাধিকার প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

পড়ুন- আদিতমারীতে শিশু হত্যা : পুলিশের গাড়িবহরে হামলা, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন