বিজ্ঞাপন

কালিয়াকৈরে ট্রান্সফরমারে আগুন, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় ( বটতলা) এলাকায় বিদ্যুতের একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ জুন) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ ট্রান্সফরমার থেকে বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগকে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

প্রাথমিকভাবে অতিরিক্ত লোড অথবা কারিগরি ত্রুটির কারণে ট্রান্সফরমারটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম বলেন, হঠাৎ একটি বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি ট্রান্সফরমারে আগুন জ্বলছে। আগুনের শিখা ও ধোঁয়া দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়। আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ বিভাগের জোনাল ম্যানেজার জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি বা অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফরমারটিতে আগুনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি দ্রুত মেরামত, প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নদী ভরাট, বাড়ছে দুর্ভোগ: কলমাকান্দায় সামান্য ঢলেই বন্যা, স্থায়ী সমাধান কবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন