বিজ্ঞাপন

সিরাজগঞ্জে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কাজিপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়ার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কাজিপুর উপজেলার গুর্জিয়া এলাকায় ইছামতী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, মহাসড়কের সেতুর নিচ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকদিন ধরে পানিতে থাকার কারণে মরদেহটি কিছুটা বিকৃত হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুটি মরদেহর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পৃথক দুই ঘটনায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহ নিয়ে উল্লাপাড়া ও কাজিপুর থানায় মামলা দায়ের হবে।

পড়ুন- আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: এইচআরডব্লিউ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন