বিজ্ঞাপন

টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

টাঙ্গাইলে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইভি মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যাগে এ প্রতিযোগীতা শুরু হয়।
প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির।

বিজ্ঞাপন

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মোস্তাক হোসেন।

এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের পরিবারবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার ২৬টি ক্লাবের অংশগ্রহণ করে৷ আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো দাবা, টেবিল টেনিস, ক্যারাম ও আন্তর্জাতিক অকশনব্র্রীজ ও কন্ট্রাকব্রীজ তাস খেলা।

টাঙ্গাইল জেলা যে সব ক্লাব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করছে সে গুলো হলো অফিসার্স ক্লাব,টাঙ্গাইল ক্লাব, সিডিসি(করোনেশন ড্রামাট্রিক ক্লাব),থানাপাড়া ক্লাব ,টাঙ্গাইল রাইফেলস্ ক্লাব, কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব, টাঙ্গাইল চেস ক্লাব, ভাসানী ক্লাব,টাঙ্গাইল টিটি ক্লাব, ইয়ং স্টার ক্লাব, বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্য , আদি টাঙ্গাইল স্পোটিং ক্লাব,ঐকতান ৯১ ক্লাব, হেলিপ্যাড স্পোটিং ক্লাব, জি, আই, আই টি চেস ক্লাব, ওস্তাদ সিকান্দর স্মৃতি পাঠাগার,গালা, নুরা পরিবার, সোনালী ব্যাংক ক্লাব টাঙ্গাইল শাখা, কাশিল ক্লাব, বাসাইল, সৌখিন মৎস্য শিকারী সমিতি , ভি-৯১ গ্রুপ, কুচয়াডাঙ্গা চেস ক্লাব, ট্রাফিক বিভাগ, টাঙ্গাইল শাখা, বিন্দুবাসিনী ৮৫ ব্যাচ, এক্স ক্যাডেট সংঘ ও টাঙ্গাইল প্রেসক্লাব।

পড়ুন- এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন