জনগনের আকাঙ্খার প্রতি ভ্রুক্ষেপ করছে না অন্তর্বতী সরকার। অভিযোগ করেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন। সরকার নিজেরা যা ভালো মনে করছে তাই চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটি আয়োজন করা হয় জাতীয়তাবাদী টেক্সটাইল ইন্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর ৩য় জাতীয় কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালী যোগ দেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বতীকালীন সরকারের কিছু কিছু কাজের সমালোচনা করে তারেক রহমান বলেন, জনগনের সাথে সম্পৃক্ত না থাকতে পারলে প্রশ্ন সৃষ্টি হবে।
ষড়ন্ত্রকারীরা এখনো ওত পেতে আছে এ সরকার ব্যর্থ হলে গনতন্ত্র ব্যর্থ হবে জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,সরকারকে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগুতে হবে।
সরকার কী জনগনের আস্থায় থাকতে চায় এমন প্রশ্নও উঠছে বর্তমান পরিস্থিতিতে বলেও জানান, বিএনপি এই শীর্ষ নেতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দ্রুত সংস্কার শেষে যতদ্রুত নির্বাচনের দিকে যাবেন দেশের জন্য তা কল্যাণকর হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতারা বলেন,গণতন্ত্রের যে আন্দোলন সংগ্রাম চলছে গনতন্ত্র প্রতিষ্ঠায় তা থেকে যেন কেউ পিছিয়ে না পড়ে।


