বিজ্ঞাপন

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ফের ব্রাজিলের দখলে

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলের রেকর্ড নিয়েই এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল ব্রাজিল। তবে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে সেই অবস্থান দখল করে নেয় জার্মানি। হাইতির বিপক্ষে ম্যাচের পর আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে সেলেসাওরা।

বিজ্ঞাপন

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে নিজেদের মোট গোলসংখ্যা ২৪১-এ উন্নীত করেছে ব্রাজিল। এর ফলে ২৩৯ গোল নিয়ে থাকা জার্মানিকে পেছনে ফেলে আবারও সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলমান বিশ্বকাপে এই রেকর্ড নিয়ে ব্রাজিল ও জার্মানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে। তবে তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এখনও বেশ বড়। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও বর্তমান চ্যাম্পিয়নদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫, যা শীর্ষ দুই দলের তুলনায় অনেক পিছিয়ে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা

১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল

পড়ুন: হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন