বিজ্ঞাপন

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজলার পাগলা থানা এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মাহিন শেখ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় নিহত মাহিন শেখ ও তার আরেক চাচাতো ভাই ফাহিম মিলে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য বাড়ির পাশের আমগাছে উঠে। এসময় পতাকা টাঙানো বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এসময় নিচে থাকা ফাহিমের ডাক চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে মাহিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

পড়ুন:বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন