দিনাজপুরের একমাত্র ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান টিওলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র প্রেম জুনিয়র টি হাসদাক সহ বাংলাদেশের ছয়ছাত্র‘ওয়ার্ল্ড চিলড্রেন ফর পিস ফুল ফাউন্ডেড’ স্কলারশীপ নিয়ে ২০ জুন শনিবার ঢাকা থেকে বিমান যোগে পুতিনের দেশ রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছে।
বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে এই প্রথম ‘ওর্য়াল্ড চিলড্রেন ফর পিস ফুল ফাউন্ডেড’ স্কলারশীপ প্রোগামের সফলতা অর্জনকারী ছাত্র প্রেম জুনিয়র টি হাসদাক। সে পৃথিবীর ৬৭টি দেশের ৩হাজার ৭শ প্রতিযোগির বাছাই এর ১শ জনের মধ্যে প্রেম জুনিয়র টি হাসদাক সর্বোচ্চ ১২০ পয়েন্ট পেয়ে এ সফলতা অর্জন করেছে।
সে দিনাজপুরের টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মিঃ টি হাসদাক ও বিশিষ্ট কবি-সাহিত্যিক এবং টিউলিপ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল পপি দাস হাসদাকের পুত্র এবং টিউলিপের ছাত্র। ভারতীয় সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের ভাষায় “কঠোর পরিশ্রম এবং আত্ম বিশ^াস হলো ব্যার্থতা নামক রোগকে মেরে ফেলার সেরা ঔষধ। এই ঔষধ আপনাকে একজন সফল মানুষে পরিণত করবে” এই চেতনায় প্রেম জুনিয়র টি হাসদাক এর স্বর্প্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। এ গর্ব দিনাজপুরবাসীর, এ গর্ব দিনাজপুর টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের, এই অহংকার তার পিতা মাতার। তাকে স্মরণ করে হাজার হাজার ছাত্র প্রেম জুনিয়র টি, হাসদাক তৈরী হোক এটাই আমাদের প্রত্যাশা।
পড়ুন- রোহিঙ্গাদের জন্য নতুন জমি চায় জাতিসংঘ, নাকচ করলো বাংলাদেশ


