বিজ্ঞাপন

গাইবান্ধায় রামের প্রতিমা অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ির মন্দিনে রামের প্রতিমা অবমাননা এবং সারাদেশে মন্দির ভাংচুরের হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানুর সভাপতিত্বে এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, এ্যাড.রনজিৎ মন্ডল স্বপন, এ্যাড. কল্যান সাহাসহ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানবন্ধনে জেলার বিভিন্ন স্তরের সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ অংশ গ্রহন করেন।

এ সময় বক্তরা গাইবান্ধার পলাশবাড়িতে রাম প্রতিমা তৈরিতে বাঁধা প্রদানের প্রতিবাদ জানায় এবং রামচন্দ্রের অবমাননাকারিদের আইনের আওতায় আনার দাবি জানান।

পড়ুন- টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন