বিজ্ঞাপন

মাদক রুখতে পটিয়ায় গণমিছিল ও মাইকিং

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী গণমিছিল ও মাইকিং করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কাগজীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। যুবদল নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. আইয়ুব, নাসির উদ্দিন, যুবদল নেতা মো. করিম, জসিম ইউসুফ, মনির, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদ, নুরুল আফসার, মারুফ, রবিন, ইন্দ্রপুল লবণ শ্রমিক সমিতির সভাপতি সালাউদ্দিন মাঝি, সেলিম মাঝিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পটিয়া পৌরসভাসহ সমগ্র পটিয়ায় মাদক কারবারিদের কোনো স্থান হবে না। মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাননীয় নির্দেশনা অনুযায়ী পটিয়ার সাংসদ এনামুল হক এনামের ঘোষণা অনুযায়ী পটিয়াকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা প্রয়োজন। সরকারের চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মাদকমুক্ত পটিয়া গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন