বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় মারধর, ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মারধরের ঘটনায় গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ ৫জন ও অজ্ঞাতনামা ৮/১০জনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতা ওমর আলী সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। জয়দেবপুরে থানায় দায়ের হওয়া মামলা নাম্বার ৩২-২০/০৬/২০২৬।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামীরা হলেন, বাড়ীয়া ইউনিয়নের কুমুন এলাকার মতি খানের ছেলে মোঃ সেলিম খান (৪০), গোলজার হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৫), মৃত ইব্রাহীমের ছেলে মোঃ সাফি (৪২), ও মৃত ওসমানের ছেলে দিলবর খান (৪৫)।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, মামলার ১ নং আসামী হাবিবুর রহমান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর সদর থানার সাধারন সম্পাদক এবং বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার নামে আওয়ামী সন্ত্রাস বাহিনী নিয়ন্ত্রণ, অর্থ যোগান দিয়ে অপরাপর বিবাদীরা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত।

মামলার বাদী ওমর আলী সরকার বলেন, হাবিব চেয়ারম্যান প্রায় সময়ই বিভিন্ন সভা সমাবেশে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানী ও আপত্তিকর মন্তব্য করিয়া চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। গত শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুমুন সরাফত খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে আমি সহ অনেকেই প্রস্তাব রাখি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দিক নির্দেশনা মোতাবেক সরকারী নীতিমালা অনুযায়ী বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এসময় হাবিব ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে দাঁড়াইয়া আঙ্গুল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করে এবং বলে বাড়ীয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ সরকারের আইন চলবে না, এখানে হাবিব চেয়ারম্যানের

তিনি আরও বলেন, আমি সহ সচেতন মহল এই আচরণের বিরুদ্ধে ন্যায় সংগত প্রতিবাদ করলে চেয়ারম্যানের নির্দেশে তার ৮/১০জন অজ্ঞাতনামা বিবাদীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কামাল খান (৪০) কে এলোপাথারী মারপিট করিয়া নীলাফুলা জখম করে।

এই বিষয়ে জানতে বার বার কল করলেও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ফোন রিসিভ করেননি।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পড়ুন- বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, আহত অর্ধশতাধিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন