প্রতিবন্ধী শিশু, যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন করতে তৈরী করা হচ্ছে রিহেবিলিটেশন সেন্টার। এছাড়া বিনামূল্যে পাবেন ফিজিওথেরাপী চিকিৎসা। বেসরকারীউন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড এন্ডইনক্লুসিভ রিহেবিলিটেশন সলিউশন ইন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রিহ্যাব সেবা পাবেন।
আজ ২২ জুন কাহারোল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আইআইআর- এসআইবি প্রকল্পের অবহিতকরন সভায় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকতা মোকলেদা খাতুন মীম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দীপশিখার এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ। আইআইআর- এসআইবি প্রকল্পের বিভিন্ন দিক তুলে দরেন প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেবদত্ত রায়। এসময় আরো বক্তব্য রাখেন ডাঃ উলফাতুর রহমান, মোঃআকরাম হোসেন, ডাঃ মোর্সেদুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, কাহারোল উপজেলার প্রতিবন্ধী শিশু, যুব ও ব্যক্তিরা নিজ উপজেলাতেই চিকিৎসা পাবেন। সে লক্ষ্যে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর একটি কক্ষ্যে রিহেবিলিটেশন সেন্টার খুব শীগ্রই চালু করা হবে।ব্যয়বহুল এ চিকিৎসা অনেক পরিবারের পক্ষ্যেবহনকরা সম্ভব না হওয়ায় নিজ এলাকাতেই অনলাইন ভিত্তিক টেলি রিহেবিলিটেশন সার্ভিস এর মাধ্যমে ফিজিওথেরাপী, অকুপেশনাল থেরাপী, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী এবং মেন্টাল হেলথসাপোর্ট পাবেন।
আইআইআর- এসআইবি প্রকল্পটি লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজএ্যাবিলিটিইন ডেভেলমেন্ট এবং দীপশিখা বাস্তবায়নে কাজ করে যাবে।
পড়ুন : পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার হিরো নানা আটক


