বিজ্ঞাপন

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

খুলনায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল সেট উদ্ধার করে মালিকদের কাছে তুলে দিয়েছেন জেলা পুলিশের সদস্যরা। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছ এসব মোবাইল সেট হস্তান্তর করা হয়।

খুলনা পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

তিনি আরো জানান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে। জেলা পুলিশ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পেশাদার, দক্ষ ও আন্তরিকভাবে কাজ করছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের অর্থদাতা মামুনসহ গ্রেফতার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন