বিজ্ঞাপন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে পৌর ছাত্রলীগের পোস্টারিং


বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে পোস্টারিং কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম আল রাতুল উদ্যোগে আয়োজিত এ পোস্টারিং কর্মসূচিতে ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়ে দলের প্রতিষ্ঠালগ্নের ইতিহাস ও আদর্শ তুলে ধরেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে তারা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে এনসিপি’র বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন