শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এর আগে সাজেদুল ইসলামের বাড়ির সামনে রাতভর অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত বাড়ির ভেতরে ঢুকতে পারেনি তারা।
বিজ্ঞাপন
এদিকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর শিল্পাঞ্চল থানা থেকে ইতোমধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।
পড়ুন: আকাশে ভাসছিল ইরানি ‘জেলিফিশ’ ড্রোন, মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা


